• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

লালমনিরহাটে উপজেলা পরিষদে নির্বাচনে অংশ নেয়ায়, মহিলা দল নেত্রীকে বহিষ্কার 

Muntu Rahman / ১৯৬ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রুমন হোসেন জিলহজ্ব,

লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি,

 

 

হাতীবান্ধায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় মাকতুফা ওয়াসিম বেলীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মাকতুফা ওয়াসিম বেলীকে বহিষ্কার করার বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন। বহিষ্কৃত মাকতুফা ওয়াসিম বেলী হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহবায়ক। তিনি আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল প্রতীকে) নির্বাচন করছেন।

জানাগেছে, আগামী ৮মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত মেনে জামায়াত-বিএনপির সব প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেও মাকতুফা ওয়াসিম বেলী নির্বাচনে অংশ গ্রহন করায় কেন্দ্রীয় বিএনপি তাকে বহিষ্কার করেছেন।

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির মহিলা দলের আহবায়ক মাকতুফা ওয়াসিম বেলীর বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন গণমাধ্যম কে বলেন, দলের বাইরে নির্বাচনে অংশ নেয়ায় দল তাকে বহিষ্কার করেছে।

এ বিষয়ে মাকতুফা ওয়াসিম বেলী বলেন, দলের বাইরে নির্বাচন করেছি তাই দল আমাকে বহিষ্কার করেছে। এবিষয়ে আর কিছু বলার নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD