• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

রাজারহাটে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ দেড়মণ মাংস মাটিতে পুতে দিলো প্রশাসন

Montu Rahman / ২৫৭ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইউসুফ খাঁন রংপুরব্যুরো সংবাদদাতাঃ–

কুড়িগ্রামের রাজারহাটে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দেড় মণ মাংস মাটিতে পুতে দিলেন স্যানেটারী ইন্সপেক্টর।  এবিষয়ে অভিযুক্ত কসাইয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(২১আগষ্ট) দুপুর আড়াইটায় ফরকেরহাট বাজারে।

এলাকাবাসীরা জানান,শনিবার
(২১আগষ্ট) উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মাংসর হাটে মারা গরুর মাংস বিক্রি হচ্ছে বলে উপজেলা প্রশাসন সহ বেশ কয়েকটি দপ্তরে মোবাইল ফোনে অভিযোগ করা হয়। রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক তাৎক্ষনিকভাবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়াকে প্রকৃত ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন। জানতে পেরে অভিযুক্ত কসাই মাংস সেটে মাংস রেখে দ্রুত সটকে পড়েন। স্যানিটারী ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে ৬ কেজি মাংস জব্দ করে প্রকাশ্যে মাটিতে পুতে ফেলেন। অভিযুক্ত কসাই আলম মিয়া ওই ইউনিয়নের বালাকান্দি কসাই পাড়া গ্রামের মৃত সাকিবউদ্দিনের ছেলে। শনিবার (২৩আগষ্ট) কসাই আলম মিয়া একই ইউনিয়নের ঘুমারুভীমশীতলা পাটোয়ারী পাড়া গ্রামের আঃ আজিজের ছেলে মাইদুল ইসলামের অসুস্থ গরু কিনে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। মারা যাওয়া ওই গরুটি জবাই করে ওইদিন দুপুর আড়াইটার দিকে ফরকেরহাট বাজারের মাংস সেটে বিক্রি করা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানার পর রাজারহাট উপজেলা প্রশাসনসহ কয়েকটি দপ্তরে মোবাইল ফোনে অভিযোগ করেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া বলেন- অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে মরা গরুর ৬০কেজি মাংস জব্দ করে এলাকাবাসীর সহযোগীতায় মাটিতে পুতে ফেলা হয়েছে। সেই সাথে কসাই আলম মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD