• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

যশোর চোরমারা দীঘির পাড়ে ভাঙা বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনার আশঙ্কা

Muntu Rahman / ১৮৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মালিমুজ্জামান কাকা

ভাঙা কঙ্কাল সদৃশ একটি বৈদ্যুতিক পিলার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যশোর শহরের ৫নং ওয়ার্ড চোরমারা দীঘির উত্তর পাড়ের ঘটনা। ৪১৭ নং পিলার টি নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক ও সন্দেহ দেখা দিয়েছে। বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী জানায়, এক সপ্তাহ আগে বৃষ্টির মধ্যে পিলারটি ঠিকাদারের লোকজন স্থাপন করে। কামরুজ্জামান পিন্টু সর্দারের বাড়ির ঠিক সামনে এই পিলারটি স্থাপন করা আছে। বুধবার সকালে দেখা যায়, মানুষ জন ভাঙা পিলারটি দেখছেন। মোটা সুতা সদৃশ চিকন রড দেখা যাচ্ছে। এই চিকন রডে কিভাবে পিলার তৈরি হতে পারে তা কারো বোধগম্য নয়।
কামরুজ্জামান পিন্টু সর্দার বলেন, এই ভাঙা বৈদুতিক পিলার নিয়ে সমূহ বিপদের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকাবাসী পিলারটি পরিবর্তনের দাবী জানিয়েছে।
সর্দার বাড়ির আরেক সন্তান আরিফুল কামাল লাইট অবিলম্বে পিলার নম্বর ৪১৭ পরিবর্তন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের দৃষ্টি কামনা এবং আশু হস্তক্ষেপ দাবি করেছেন।
একটি জনবহুল এলাকা এই মহল্লা। এখানে ঝুঁকিপূর্ন বৈদ্যুতিক পিলার স্থাপনে এলাকাবাসী তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করে তা পরিবর্তন করে নতুন ভাল একটি পিলার স্থাপনের দাবি জানিয়েছেন।
একই সাথে চোরমারা মহল্লা এলাকাবাসী পিলারের কাঠামো পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, কয়েল রডের চার ভাগের এক ভাগ সুতা সদৃশ রড দিয়ে অতি লম্বা যে পিলার করা হয়েছে তা খুবই ঝুঁকিপূর্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD