• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

Montu Rahman / ১৭১ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোরে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলণ করেছেন শহরের বারান্দীপাড়া ঢাকারোড এলাকার জেসমিন বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার চারটি ইজিবাইক রয়েছে যা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৫ আগস্টের পর থেকে তার ব্যবসার দিকে নজর পড়ে ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বারান্দীপাড়া বৌ বাজার এলাকার তারেক হাসান চুন্নার। কিছুদিন পর চুন্না জেসমিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় চুন্না ও তার সহযোগীরা বারবার জেসমিনকে হুমকি দিতে থাকে।
গত ৪ আগস্ট বিকেলে তারেক হাসান চুন্নাসহ তার সহযোগি জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশাল, আকাশ, লাল্টু, সোহেল ওরফে চাকু সোহেল, শফিক, হাসান, সানু, মন্ডল, তুষার, আলআমিনসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে জেসমিনের বাড়িতে হামলা চালায়। এসময় জেসমিনের ঘরে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করে এবং সানু ও লাল্টু জেসমিনের শ্লীলতাহানি ঘটায়। তার মোবাইল ফোন ও ঘরে থাকা টাকা লুট করে আগতরা।
এ সময় চুন্না ঘর তল্লাশি করে জেসমিনের ব্যবসার ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জেসমিনের ২০ বছরের ছেলে রাকিব হাসানকে মারধর করে আহত করে। ১১ মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দিতে বলে। জেসমিনের পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অনেকে পালিয়ে যায়, তবে চুন্নাসহ কয়েকজনকে হাতে-নাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে কিছু দুর্বৃত্ত এসে চাকুর ভয় দেখিয়ে তাদের ছাড়িয়ে নেয়। কিছু সময় পর চুন্নার নেতৃত্বে আরও ৩০-৪০ জন আবার জেসমিনের বাড়িতে হাজির হয়।
এসময় ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। পরে জেসমিন ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইলটি ‍উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তিনি সংবাদ সম্মেলন করছেন বলে জানান। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেসমিনের ছেলে রাকিব, মেয়ে সাদিয়া, রুমা, মুরাদসহ কয়েকজন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD