• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ও আশেপাশের এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে হাত বোমায় নিহত ১ আহত ২ বন্দরে আটক

Muntu Rahman / ১৫৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা নদী থেকে একটি ট্রলার যোগে মুন্সিগঞ্জের গজারিয়ায় থানার হোসেন্দী ইউনিয়নের চর বলাকি ডাকাতির চেষ্টা কালে এলাকায় লোকজন খবর পেয়ে ধাওয়া দেয়। শনিবার (১৬ আগস্ট/২৫) গভীর রাতে ধাওয়া পেয়ে ডাকাতরা ককলেট হাত বোমা হামলা করে দূরত্ব গতিতে পালিয়ে যায়। ভোর রাতে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতরা নিজের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) মেঘনা নদী হয়ে নৌপথে এসে কলাগাছিয়া এলাকার বাড়িগুলোতে ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যের একটি ভিডিওতে দেখা যায় নদীর জল তীরে হাতের কবজি বিহীন এক ডাকাতকে কাতরাতে দেখার দৃশ্য দেখে যায় বহু মানুষের ভিড়ে।

এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আরও দুই ডাকাত আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন পণ্য বাহি ট্রলারের ও জাহাজে ডাকাতি ছিনতাই চাঁদাবাজি গজারিয়া থানাধীন অংশে চরম ভোগান্তির পরিণত হয়েছে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে অহর্নিশ ভাবে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনা ঘটেছে শুনিয়াছি তবে বিষয়টি কলা গাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি বন্দর নারায়ণগঞ্জ দেখছে বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ভোরে রাত থেকে আট জনের একটি ডাকাত দল মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মধ্যবর্তী এলাকায় তীরে ট্রলার থামিয়ে কলাগাছিয়া বাজারে আসে। এক পর্যায়ে তারা বাজারের দোকানে ও বাড়িঘরে ঢুকে পড়ে। এ সময় টের পেয়ে এলাকাবাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্রহাতে নিয়ে তাদের ধাওয়া দিলে এক ডাকাত হাত বোমা ছুড়লে সেই বোমা বিস্ফোরণে ওই ডাকাতের এক হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়লে পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, খবর পেয়ে নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ । পুলিশ আরও জানিয়েছে ডাকাকদের শনাক্তের চেষ্টাসহ এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান তারা পরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধ হয়ে নদী পথে ও গ্রামে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত ডাকাতি ছিনতাই ঘটনা ঘটছে।ইতি মধ্যে গজারিয়ায় বন্ধুক যুদ্ধে একজন চিহ্নত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ নিহত হয়েছে তার পরেও থেমে নেই চাঁদাবাজি ডাকাতি ছিনতাইর ঘটনা। মেঘনা নদীর জল বুকে মুন্সিগঞ্জের গজারিয়া থানা ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা ও বন্দর এই তিন থানায় বহমান রয়েছে। গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী চর, সোনারগাঁ শম্ভু পুরা ইউনিয়নের চর কিশোর গঞ্জ ও বন্দরে কলা গাছিয়া ইউনিয়নের তৃমুখি নদীর মোহনায় অবস্থিত সব সময় সব চাইতে ঘটনা ঘটে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD