• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

মার্কেন্টাইল ব্যাংক মহিপুর থানার আলীপুর উপ-শাখায় সি-আর-এম বুথের উদ্বোধন

Muntu Rahman / ২৭০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী)।

গ্রাহকসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও ডিজিটাল করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপ-শাখায় সি-আর-এম (Cash Recycling Machine) বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২.০০ টার পর আলীপুর ব্যাংকটির উপ-শাখায় সি আর এম বুথের কার্যক্রম শুরু করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কলাপাড়া শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ ফারুক সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীপুর উপ-শাখার নির্বাহী কর্মকর্তা ও উপশাখা ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর -আলীপুর বন্দরের  বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন হাওলাদার,রাজা মোল্লা, বেল্লাল কোম্পানি,আলমগীর হাওলাদার , দোয়েল ব্রিকসের সত্ত্বাধিকারী মিঠু সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বুথ উদ্বোধন কার্যক্রমের ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ফারুক সিকদার বলেন,মার্কেন্টাইল ব্যাংক সর্বদা গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই সি-আর-এম বুথ চালুর মাধ্যমে মহিপুর ,আলীপুর,ও কুয়াকাটা এলাকার গ্রাহকরা আরও দ্রুত নগদ জমা ও উত্তোলন সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD