গ্রাহকসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও ডিজিটাল করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক আলীপুর উপ-শাখায় সি-আর-এম (Cash Recycling Machine) বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২.০০ টার পর আলীপুর ব্যাংকটির উপ-শাখায় সি আর এম বুথের কার্যক্রম শুরু করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক কলাপাড়া শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ ফারুক সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীপুর উপ-শাখার নির্বাহী কর্মকর্তা ও উপশাখা ইনচার্জ মোহাম্মদ ইমাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর -আলীপুর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন হাওলাদার,রাজা মোল্লা, বেল্লাল কোম্পানি,আলমগীর হাওলাদার , দোয়েল ব্রিকসের সত্ত্বাধিকারী মিঠু সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বুথ উদ্বোধন কার্যক্রমের ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ফারুক সিকদার বলেন,মার্কেন্টাইল ব্যাংক সর্বদা গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই সি-আর-এম বুথ চালুর মাধ্যমে মহিপুর ,আলীপুর,ও কুয়াকাটা এলাকার গ্রাহকরা আরও দ্রুত নগদ জমা ও উত্তোলন সুবিধা পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.