• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী জনসভায় হাজারো মানুষের ঢল,,

Muntu Rahman / ২৫৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধি,,

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার দেলুয়াবাড়ী গরুহাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল,কুশুম্বা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সেলিম মোর্শেদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মান্দা।উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ আনিছুর রহমান প্রামানিকসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। ডা. ইকরামুল বারী টিপুর হাতকে শক্তিশালী করতে তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।​

জনসভায় সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেন, জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমি রাজনীতি করছি।আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি একটি আধুনিক ও সমৃদ্ধ মান্দা উপজেলা বিনির্মাণে নিজেকে উৎসর্গ করব।​

সভায় স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল কৃষকদল সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD