• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Montu Rahman / ৪৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ডাঃ কামরুল ইসলাম মনা – 

কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিস সমিতি আয়োজিত ডায়াবেটিস সমিতির কার্যালয়ে আজ সকালে ঝাঁকজমক ভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।
ডায়াবেটিস এক নীরব ঘাতক ব্যাধি। নিয়মিত যোগ ব্যায়াম, সচেতনতা, লাইফ স্টাইল ও খাদ্যভাস পরিবর্তন এর মাধ্যমে ডায়াবেটিস থেকে প্রতিরোধ করা যায়।
“ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্হা নিন” এই প্রতিপাদ্য বিষয় ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’। এই বিষয় কে সামনে নিয়ে ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সমিতি আয়োজিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিস এ করোনীয় ও প্রতিরোধে আলোচনা করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মুস্তানজিদ লোটাস, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রতন কুমার পাল, ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মোদাসসির,ডাঃ লামিয়া তাসমিন জেবা।
এ সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি রফিকুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা সমাজ সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ড.অমরেন্দ্র নাথ বিশ্বাস, প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ডাঃ কামরুল ইসলাম মনা, আজীবন ও নির্বাহী সদস্য মাহাবুব আলম খান, রওশন আরা, আসলাম উদ্দিন সহ কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD