কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে দাঁতের চিকিৎসা জগৎ এ ভেড়ামারা বাসীর সেবা প্রদানে সাফিয়া স্মাইল কেয়ার এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ, আজ সকাল ১০ টায় ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেট ২ (২য় তলা) সাফিয়া স্মাইল কেয়ার এর শুভ উদ্ভোধন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার ডাঃ নিশাত তাবাসসুম প্রীতি বলেন, ভেড়ামারায় এই প্রথম একটি অত্যাধুনিক স্মাইল ডেন্টাল কেয়ার উদ্বোধন করা হলো। উক্ত প্রতিষ্ঠানে অতি স্বল্প খরচে চিকিৎসা প্রদান করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা এডভোকেট মনিরুল ইসলাম মনির, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বশির উদ্দিন বাচ্চু, ইন্জিনিয়ার মিলন, মাহমুদা ক্লিনিক এর স্বত্বাধিকারী গামা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মন্টু সহ স্থানীয় প্রতিষ্ঠানের মালিক ও ব্যক্তিবর্গগন।
Devoloped By WOOHOSTBD