• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি।

Montu Rahman / ১৯৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

গত ১৫ মে ২০২৬খ্রি. রাত আনুমানিক ১১টায় বেগমগঞ্জ মডেল থানার ভেতরে ঘাটলার সামনে ওসি মহোদয়, বেগমগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাও. আবু জায়েদ, সেক্রেটারি জনাব আবদুর রহীম এর সামনে বেগমগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস যে হিংস্রতা দেখিয়েছেন তা বেগমগঞ্জে স্মরণ কালের সীমা অতিক্রম করেছে। তার ভাষায়……
“আমি পশ্চিমাঞ্চলের সকল বীজ নষ্ট করে দিব।”
“…….নালা চেচিয়ালামু, কুচি কুচি করিয়ালামু, সব সাফ করিয়ালামু।”
তার মানে দাঁড়াচ্ছে…
১. আমানউল্যাপুরে মাইনুল ইসলাম মাহিমকে গুলি করা সহ বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে যতগুলো ঘটনা ঘটেছে তা সরাসরি আপনার পরিকল্পনা ও নির্দেশেই হয়েছে়।
২. বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলের সকল রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতির জন্য আপনিই দায়ী।

আরও পরিতাপের বিষয় যে, আপনি উপরের ৩জন সম্মানিত ব্যক্তির সামনেই বারইচাতল বিএনপি হারুনের ইন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন জনশক্তিকে মারধর করেছেন।
যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আপনার এই ধরনের কর্মকাণ্ডকে পুরো বেগমগঞ্জবাসী তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি।

সম্মানিত ওসি মহোদয়,
আপনি বেগমগঞ্জ উপজেলার নিরাপত্তা বিভাগের প্রধান। আপনার সামনে এমন ত্রাস সৃষ্টিকারী কর্মকাণ্ড ঘটল। অথচ আপনি ছিলেন নীরব। আপনার এই ধরণের নীরব ভূমিকা বেগমগঞ্জের আইনশৃঙ্খলার জন্য আশংকাজনক। আমরা আপনার কাছে ইনসাফ ভিত্তিক দায়িত্বশীল ভূমিকা আশাকরি।

প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বেগমগঞ্জ উপজেলা, নোয়াখালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD