• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন

Muntu Rahman / ৬৪৫ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে শারিরীক, মানসিক প্রশান্তি ও বিশ্রামের জন্য কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভার্ড একশন এইড বাংলাদেশ এর সহায়তায় এল আর পি ৪৩, পিএসএপি এস.এফ.এস- পিএমটিএআর প্রকল্পের মাধ্যমে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন করেন মাননীয় সুনামগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান, রবিউর রহমান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট, সুনামগঞ্জ, পিন্টু দাস প্রশাসনিক কর্মকর্তা, সুনামগঞ্জ। এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক বৃন্দ প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম। ভার্ড- একশন এইড বাংলাদেশ কর্তৃক প্রদত্ত কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে ব্যবহার এবং তা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন একটি আলমারি, লোহার খাট, তোষক, বালিশ, বেড সিট কভার, পর্দা, বাস্কেট, ফাস্ট এইড বক্স, ডিসমেন ৫০০ ট্যাবলেট, স্যানিটারী ন্যাপকিন, টয়লেট টিস্যু পেপার, আয়রন ট্যাবলেট, ফলিক এসিড, হ্যান্ড স্যানিটাইজার, রেজিস্টার খাতা, হারপিক, সাবান ও বদনা প্রভৃতি সুসজ্জিত রাখা আছে। এছাড়াও, কিশোরী কর্ণার (Adolescent Girls Corner টিতে স্বাস্থ্য সচেতনতামুলক বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। স্কুল চলাকালীন সময়ে প্রয়োজন হলে কিশোরীরা কিশোরী কর্ণার Adolescent Girls Corner) এ গিয়ে প্রয়োজনীয় সামগ্রী বাবহার ও বিশ্রাম করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD