রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁর মান্দায়।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার আয়োজনে মান্দা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা শাখার সভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, কুমার বিশ্বজিৎ সরকার, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় এম এ মতিন বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেইসঙ্গে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
Devoloped By WOOHOSTBD