• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

পাবনার চাটমোহর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আতিকুল ইসলাম আতিক

Montu Rahman / ২২৯ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি :

আসন্ন চাটমোহর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক।

শনিবার (২০ এপ্রিল ) দুপুরে চাটমোহর স্টার মোড়ের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে ও ডিবিগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

তিনি বলেন, চাটমোহর ও ভাঙ্গুড়ার মানুষ এমপির পরিবারতন্ত্রের বলয় ভেঙে দিবে। উপজেলা পরিষদের ভোটের মাধ্যমে ওসব মানুষকে প্রতিহত করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে আতিককে বিজয়ী করতে হবে। এতোদিন চাটমোহর কে অন্য চোখে দেখা হয়েছে। এখান উন্নয়নকাজ ঠিকমতো করেনি। এদিকের মানুষ অবহেলিত রয়েছে। অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছে। নিজেদের পরিবারতন্ত্র মজবুত করতে বড় ছেলেকে মেয়র পদ থেকে পদত্যাগ করিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করাবেন। আর ছোট ছেলেকে মেয়র পদে দিবেন। এটা কোনভাবেই জনগণ মেনে নিবে না। জননেত্রী শেখ হাসিনাও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কোন এমপি মন্ত্রীর সন্তান ও স্বজনরা প্রার্থী হতে পারবেন না।

সভাপতির বক্তব্য চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম আতিক বলেন, আপনাদের ভোটে বিজয়ী হলে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাব। এলাকার আপামর জনতাকে সঙ্গে নিয়ে কাজ করব। চলনবিল অধ্যুষিত এলাকাকে আধুনিকায়ন করতে কাজ করে যাবো। চাটমোহর উপজেলাকে রোল মডেলে পরিণত করার চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর পৌরসভার মেয়র এডভোকেট শাখাওয়াত হোসেন শাখো, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্রাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বকুল, চাটমোহর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনি প্রমূখ।

মোঃ নূরুন্নবী
পাবনা
২০/০৪/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD