• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

পাঁচবিবিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

Montu Rahman / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ

বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে জয়পুরহাটের পাঁচবিবি। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত । এক ফোটা পানির জন্য ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন। হুমকির মুখে সব্জি, অর্থকরী ফসল, ফল ও ফসলি জমি। এই অসহনীয় তীব্র তাপাদহে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের মাঠে ঘাটে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এই খরা ও তাপাদহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য চোখের পানি ফেলে মহান আল্লাহর দরবারে তওবা, ইসতিসকার নামাজ ও দোয়া করেছেন সহস্রাধিক মুসল্লি।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় পাঁচবিবি ওলামা পরিষদের আয়োজনে উপজেলার বড় মানিক ঈদগাহ মাঠে ইমাম মাওলানা জোবায়ের আহম্মদের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিন পৌনে ১০ টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ ফুটবল মাঠে রাধাবাড়ী ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মীর শহীদ মন্ডলের ইমামতিতে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও বৃস্টির জন্য শত শত মানুষ উপস্থিত হয়ে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টি কামনা করে তওবা ও দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD