• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালীর মহিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।।

Montu Rahman / ১২৯ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী) ।

পটুয়াখালীর মহিপুর থানাধীন খাজুরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে খাজুরার গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে নিহত রাসেল ফকির।

স্থানীয় সূত্রে জানা যায় , নিহত রাসেল খাজুরার গোড়া খাল এলাকায় বিদ্যুতের ঝুলে থাকা  মিটারের সার্ভিস লাইনের তার রশি দিয়ে উপরের দিকে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার রাসেলের শরীরে স্পর্শ করলে তাৎক্ষণিক সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD