• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৬

Muntu Rahman / ১২১ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নড়াইল প্রতিনিধি
নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

আহতদের মধ্যে মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায়, নারায়ণ (২৮) ও সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে স্বজনেরা খুলনায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাকিব ও তার বন্ধু অপু মোটরসাইকেলযোগে নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী মোটরসাইকেল চালক নারায়ণ বিশ্বাস খুলনার ফুলতলা থেকে নড়াইলের দিকে ফিরছিলেন। মির্জাপুর বাজার পার হয়ে সোনাডাঙ্গা মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলটি অপর মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাকিবের মোটরসাইকেলের আরোহী অপু বিশ্বাস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD