• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিরাময়ে ইয়োগা লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর বিকল্প নেই —-ডাঃ কামরুল ইসলাম মনা চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন

নড়াইলে সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ ১৩৭জনের নামে আদালতে মামলা ॥ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

Montu Rahman / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল-১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার, কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েসসহ ১৩৭জনের নামে নাশকতার মামলা করেছেন বিএনপি নেতা মোঃ সরাফত আলী সবো। উজ্জ্বল রায়, নড়াইল জানান, বুধবার (২৮ আগস্ট) নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতে মামলাটি দাখিল করলে বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহন করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।
মামলার বিবরনে জানা গেছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিকেলে বাদীসহ বিএনপির লোকজন নড়াগাতি কেজি স্কুল মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে আসামীগণ বে-আইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক ও হাতবোমাসহ বিএনপির সমাবেশে আক্রমন ও বোমার বিষ্ফারণ ঘটিয়ে সমাবেশ পন্ড করে দেয়। এ সময় তারা শর্টগান ও বন্দুক দিয়ে গুলি ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বাদী থানায় মামলা করতে গেলে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকায় আসামীদের প্রভাবে থানা কর্তপক্ষ মামলা গ্রহণ করেনি। ফলে মামলা করতে বিলম্ব হয়েছে মর্মে বাদী আরজীতে উল্লেখ করেছেন।
এ বিষয়ে নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহন করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD