• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

নড়াইলে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

Muntu Rahman / ১২৪ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল :

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত নাঈম শেখ ওই গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনদের বরাতে জানা গেছে, রাতে খাবার শেষে নাঈম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস জানান, “রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসা শুরুর আগেই রাত ১টার দিকে সে মারা যায়।”

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে সাপের উপদ্রব বাড়লেও বিষধর সাপ থেকে বাঁচার জন্য সচেতনতামূলক উদ্যোগ বা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD