নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজারুল ইসলাম মান্নানের বিরোধিতা করায় স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সাবেক এমপি মোঃ গিয়াস উদ্দিন অনুগামী ২৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। গত দুই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত এই দুই নেতার ২৪ নেতাকর্মীকে বহিষ্কার ঘোষণা করা হয়। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কয়েকজন নেতাকর্মীও এই সন্দেহের তালিকায় রয়েছেন। যারা ধানের শীষের পক্ষে আছেন বলে দাবী করলেও ধানের পক্ষে তারা কাজ করছেন না। তবে মামুন মাহমুদের অনুগামী বেশ কয়েকজন নেতাকর্মী বহিষ্কৃত হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বহিষ্কার কৃত নেতা কর্মীরা কোন পদ পদবীতে নেই বলেও জানা যায় তবে তারা ভোট ব্যাংক হিসাবে পরিচিত রয়েছে সোনারগাঁও জুড়ে।
জানাগেছে গ ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একযোগে ২০ জন ও ২৮ জানুয়ারি বুধবার ৪জন যুবদল নেতাকে বহিষ্কার ঘোষণা করেছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় বলে দলীয়ভাবে জানা যায় ।
বহিষ্কৃত নেতারা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল( বীর মুক্তি যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ছেলে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।
এ ছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন। , সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর (সাবেক সভাপতি সোনারগাঁ থানা) সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককে বহিষ্কার করা হয়েছে উল্লেখিত আদেশে।
এর আগের দিন বিএনপির যুবদলের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ যুবদলের ৪জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
২৮ জানুয়ারি বুধবার কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু ও নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেলকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে প্রতিহিংসা বশত। যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু লোক পদ পদবি রক্ষার স্বার্থে দলের প্রভাবশালী ব্যক্তির ভিতর সম্পৃক্ত রয়েছে। জুলাই / আগস্ট ২০২৪ জুলাই ৩৬ খ্যাত বহু লোক আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ার খবর পাওয়া যায় সোনারগাঁও জুড়ে।
Devoloped By WOOHOSTBD