নারায়ণগঞ্জ বন্দর উপজেলাকে সোনারগাঁও সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবিত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর নতুন প্রজন্ম যুব সমাজের সভাপতি মোঃ তানজিল সরদার। বন্দর ক্রিকেট ক্লাবের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য মোঃ তানজিল সরদার।
তিনি বলেন শীতলক্ষ্যা নদীর কুল জুড়ে বন্দর উপজেলা প্রতিটি মানুষের হৃদয়ের বাসনা সাধনা নিরাপদ নিশ্বাসের বিশ্বাস ভালবাসা স্থান।
বন্দর একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ জনপদ যদি বন্দর ও সোনারগাঁ পাশাপাশি উপজেলা এক সঙ্গে বহমান তবুও কার্যকর ভূমিকা নিরবচ্ছিন্ন ভাবে আলেদা রয়েছে । এই এলাকার ইতিহাস, সংস্কৃতি ও জনগণের পরিচয় নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে গভীরভাবে জড়িত। রাজনৈতিক সুবিধা কিংবা প্রশাসনিক সমন্বয়ের নামে বন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকাকে সোনারগাঁওয়ের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বন্দরবাসীর আত্মমর্যাদা, রাজনৈতিক অধিকার ও ভবিষ্যতের সঙ্গে প্রতারণার শামিল। জনগণের মতামতকে উপেক্ষা করে যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
মোঃ তানজিল সরদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অন্যায় সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বন্দরবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বন্দর উপজেলার জনগণ ইতোমধ্যেই এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রয়োজন হলে রাজপথে নামতেও তারা প্রস্তুত রয়েছে।
Devoloped By WOOHOSTBD