রাজশাহী বিভাগের নওগাঁ জেলা পুলিশের অভিযানে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার থেকে জনগণের সহায়তায় গরুচোর চক্রের সক্রিয় ২ জন চোরকে গ্রেফতার সেই সাথে ১ টি গরু এবং চোরাই কাজে ব্যবহৃত ১ টি পিকাপ জব্দ।
সোমবার ( ০৭/০৯/২৬) খ্রি: তারিখ বিকেল অনুমান ১৭.০০ ঘটিকায় নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাট হইতে আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে গরু চুরি করে। পূর্ব হইতে ঠিক করে রাখা পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন সহায়তায় গরু-পিকআপসহ ২ জন চোরকে নিয়ামতপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরদ্বয়ের নাম ১। মো: জজ মিয়া(৫০), পিতা- মৃত কুদ্দুস মিয়া, সাং- মান্দার পাড়া, ইউপি- বারদী, ২। মো:রানা (৩১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- ওরুন্দি, ইউপি- সরমান্দি, উভয় থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ বলিয়া জানা যায়। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD