• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার নওগাঁ জেলা মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার,৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

মুন্সিগঞ্জে পৃথক অভিযানে ডিবি পুলিশ ১৪০ বোতল এস্কাফ এবং ১২০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম

Montu Rahman / ৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

“মুন্সীগঞ্জের বল্লাবাড়িতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৪০ বোতল এস্কাফ ও ১টি পিকআপসহ ২ জন গ্রেফতার”এবং ১২০ পিস ইয়াবাসহ আরও ২ জন গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিচালনাকালে রবিবার ( ০৬-০৯-২০২৬) খ্রি. সকাল ১০.৪০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন বল্লালবাড়ি সাকিনস্থ সিরাজ এর চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১. রুবেল (২৮), পিতা- মৃত কামাল হোসেন, সাং- উত্তর মন্ডলপাড়া, থানা- কোর্ট চাঁদপুর, জেলা- ঝিনাইদহ ও ২. মোঃ রিপন আলী (৩৮), পিতা- মোঃ রফিক বিশ্বাস, সাং- যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহদ্বয়’কে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় ১৪০ (একশত চল্লিশ) বোতল এস্কাফ যাহার প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে লেখা coderine phosphate & Triprolidine Hydrochloride Syrup এবং মাদক পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ সহ উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ১২০ পিস ইয়াবাসহ আঃ কাদের ও ইমরান নামে দুই ব্যক্তিকে ডিবি পুলিশ আটক করে। ডিবি পুলিশের এস আই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৩:৩০ ঘটিকায় সদর থানার দক্ষিণ কেওয়ার সাকুনস্ত মিনহাজ বেপারীর গ্যারেজ সংলগ্ন রাস্তার পাশে আঃ কাদের( ৪৫) পিতা মৃত হারেজ বোপারি এবং ইমরান (৪০) পিতা মৃত হারেজ বেপারি সাং দক্ষিণ কেওয়া থেকে দুই ভাইকে মাদক দ্রব্য জব্দ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় তবে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD