• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৬ বোতল ফায়ারডিল, ৯৮ বোতল কফ রিলিফ এবং ২০ বোতল বিদেশী মদ উদ্ধার  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০,১৯৭ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, উদ্ধারসহ সর্বমোট ২৭ জন গ্রেফতার

Montu Rahman / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আমির হোসেন বিশেষ প্রতিনিধি

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ম দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার, কুমিল্লা তত্ত্বাবধানে গত ২৪ ঘন্টার রবিবার (০৬/০৯/২০২৬) খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত হয় এই অভিযান। জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪০ টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরিচালিত এসব অভিযানে ৫০,১৯৭ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, উদ্ধারসহ সর্বমোট ২৭ জন গ্রেফতার। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সক নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD