• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধ ও মামলার ৩০ আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ১০০ জন আসামী গ্রেফতার নওগাঁ জেলা মান্দায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার,৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ড আসামি র‍্যাবের নিকট আটক

Montu Rahman / ৫ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আমির হোসেন বিশেষ প্রতিনিধি

দীর্ঘ ০৯ (নয়) বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলো না চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী লোকমান হোসেন হাওলাদার, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রয়োজনীয় পদক্ষেপ ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল গত রবিবার(৬ সেপ্টেম্বর ২০২৬) তারিখ দুপুরে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। ঢাকা মহানগরীর সূত্রাপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লোকমান হোসেন হাওলাদার বাবু, পিতা- মোঃ হাবিবুর রহমান হাওলাদার, সাং- রামকাঠি, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল` কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী লোকমান হোসেন হাওলাদার বাবু এর বিরুদ্ধে ২০১৭ সালে ঢাকা মহানগরীর সূত্রাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। যার নং- ১২(১২)১৭, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা নং- ০২/১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় জারি আছে।

উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের নিমিত্তে অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীর অবস্থান নিশ্চিতপূর্বক অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD