• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার

দৌলতপুর স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনার অফিসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে

Montu Rahman / ৩১৯ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর জোড়া মসজিদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার পটলের নির্বাচনী প্রচারণার অফিসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুলের সমর্থকদের বিরুদ্ধে।

গত ২ জানুয়ারী রাত অনুমানিক ৯ টার সময় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অফিস পরিচালনা কারী তুহিন বলেন, আমি ঈগল পাখি মার্কায় ভোট চাই চাচ্ছি। যখন থেকে আমি ঈগল পাখি মার্কার অফিস করেছি তখন থেকেই চেয়ারম্যান বুলবুলের লোকজন আমাকে হুমকিধামকি দিচ্ছি। আজ আমি ছিলাম না আমার অফিসে লোকজন বসা ছিল। চেয়ারম্যান সোহেল রানা বুলবুল এর লোকজন এসে অফিস থেকে লোকজন বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়। এবং আমাকে হত্যার হুমকি দেয়। এ সময় ঘটনা স্থানে উপস্থিত এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী দাবি করে ঈগল পাখি মার্কার বিজয় নিশ্চিত জেনে চেয়ারম্যান এর নেতৃত্বে তার সমর্থকরা হুমকি ধমকি দিয়ে আসছে।

এ বিষষয়ে চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সব মনগড়া এর কোন সত্যতা নাই। তারা বিরোধিতার খাতিরে এ ধরনের মনগড়া কাহিনী তৈরি করেছে।

এ সময় ঘটনা স্থান পরিদর্শন করেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তিনি সকলকে আচরণ বিধি না করতে অনুরোধে করেন। এবং অন্যায় কারি যে ব্যক্তি হোকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD