• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার

দৌলতপুর নির্বাচন পরবর্তী সহিংসতা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও আহত ব্যক্তিদের দেখতে গেলেন স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল

Montu Rahman / ৩১৬ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা একাধিক এলাকায় বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ হয়েছে।

গত সোমবার সকাল অনুমানিক ৯ টার দিকে
উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগোনাথ পুর গ্রামের ট্রাক ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৩ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মৃত ইয়া নবির ফকির ছেলে তুফান আলী ফোকির , একচাদ মন্ডলের ছেলে হায়দার আলী, আবু বক্কর মন্ডলের ছেলে আসাদুল ইসলাম ।

এ সময় অগ্নিসংযোগে তুফান আলী ফকিরের তিন ভায়ের বাড়িঘর পুড়ে ভুসিভূত হয়ে যায়।

বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও আহত ব্যক্তিদের দেখতে গেলেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল ও তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।

এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা ও পিয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী।

এসময় নাজমুল হুদার পটল ও এজাজ আহম্মেদ মামুন সকলের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় নাজমুল হুদার পটল বলেন, আমরা আওয়ামীলীগ থেকে অনেকেই প্রার্থী হয়েছিলাম। আমরা যারা অরিজিনাল আওয়ামী লীগ তারা এলাকায় কারা বি এন পি কারা জামায়াত তা চিনি। কিন্তু যারা যোগদান করা আওয়ামী লীগ তারা তো হাইব্রিড আওয়ামী লীগ। তারা তো কারা জমায়েত কারা বিএনপি তারা চিনে না। তাই হাইব্রিড আওয়ামী লীগ তাদের সাথে বিএনপির জামাত যোগ দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করতে নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং অরিজিনাল আওয়ামী লীগদের মারধর করছে । এখনো সময় আছে এদেরকে প্রতিহত করতে হলে, বিশৃঙ্খলা কারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD