• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে বললেন জুয়েল

Muntu Rahman / ৩৩৭ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে বললেন জুয়েল

দৌলতপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার জামিল জুয়েল চষে বেড়াচ্ছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের রাজনৈতিক মাঠ। তার ধারাবাহিকতায় রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টার সময় মসলেমপুর বাজার চত্বরে ০৯নং রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য , শাহরিয়ার জামিল জুয়েল।

আর উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিয়ার, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব নাজমুল হুদা, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, দৌলতপুর উপজেলা শাখার জাতীয় যুব সংহতি সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নবীন,যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, , সদস্য সচিব, ওলামা পার্টির সদস্য জিয়াউর রহমান টুটুল, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সুমন খন্দকার,জাতীয় ছাত্র সমাজ, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহাজাদা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার জামিল জুয়েল বলেন, দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে।আমাদের পল্লী বন্ধুর যে স্বপ্ন ছিলো গ্রাম বাংলার উন্নয়ন করা, বাংলাদেশ কে বাচাতে হলে প্রাদেশিক সরকার অতিব জরুরী, বিচার বিভাগকে স্বাধীন করা, সমস্ত সরকারি প্রতিষ্ঠান গুলিকে দলীয় করন থেকে মুক্ত করা ও জবাব দিহিতার ভিতরে নিয়ে আসা। বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা বলে শহীদ জিয়ার ধানের শীষের স্বপ্নের কথা বলে ৯০ এর পরে থেকে পালাক্রমে এই দুইদল জনগনের ভাগ্যকে নিয়ে খেলেছে। লাগামহীন দূর্নীতি ও দ্রব্য মূল্যরে সিন্ডিকেট ভাংগার জন্য আমার দৌলতপুর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD