• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

দৌলতপুরে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও জাতীয়করণ দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Montu Rahman / ৪৫৫ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

দৌলতপুরে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও জাতীয়করণ দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরের সোমবার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে দৌলতপুর শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে, বে-সরকারী শিক্ষক কর্মচারী প্রতিনিধিদের সাথে বৈঠকে শিক্ষা মন্ত্রীর দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও জাতীয়করণ দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সংগ্রাম পরিষদ কমিটির আহ্বায়ক মজিবর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সমন্বয়ক বি ডি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম হোসেন , মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নাসির উদ্দিন বিশ্বাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, দৌলতপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,রেফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন চৌধুরী , নূরুন নাহার, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, উতপল হোসেন, রিফাজ উদ্দিন, মেহেরুন নেছা সহ উপজেলার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।

বিক্ষোভ সমাবেশে শিক্ষক রা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বে-সরকারী শিক্ষক কর্মচারী প্রতিনিধিদের সাথে বৈঠকে শিক্ষা মন্ত্রী যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং বে-সরকারী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে । তা না হলে আমরা আর কঠোর আন্দোলন গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD