• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

দৌলতপুরে চৌধুরী পরিবার মনোনয়ন পেলে বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো, বললেন নেতা কর্মী’রা

Montu Rahman / ৩৯৭ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

দৌলতপুরে চৌধুরী পরিবার মনোনয়ন পেলে বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো, বললেন নেতা কর্মী’রা

কুষ্টিয়া দৌলতপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চষে বেড়াচ্ছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের রাজনৈতিক মাঠ। তার ধারাবাহিকতায় হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে পথসভা করেছেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ৭ টার সময় গাছেরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মোল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপস্থিত ছিলেন সাজদার হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, আওয়ামী লীগ নেতা সোহেল রানা ওরস কবিরাজ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, হোগলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা সম্রাট আলী, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন,দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুল হাসান শান্ত, আওয়ামী লীগ নেতা নজরুল মোল্লা,রফিকুল ইসলাম রাফি মোল্লা,জাহিদুল ইসলাম,নাসির উদ্দিন বিশ্বাস সহ স্থানীয় নেতা কর্মী।

এ সময় নেতা কর্মী’রা দাবী করেন দৌলতপুরের অধিকাংশ উন্নয়ন চৌধুরী পরিবারের দারা হয়েছে। বর্তমান এম পি গাছেরদিয়াড়ের লোকজনকে ঠিকমত চিনেন না। তারা আর বলেন, চৌধুরী পরিবার মনোনয়ন পেলে বুকের রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো আমরা।

প্রধান অতিথি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় ১৫ বছর ক্ষমতায় আছে। এই গাছেরদিয়াড় এলাকাতে আওয়ামী লীগ সব থেকে বেশি তার পরেও অবহেলিত। বিএনপিরা এখনো চেষ্টা করে আপনাদের নানা ভাবে নির্যাতন করার। তাই আমি এসেছি এই আপনাদের কাছে। আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন মনোনয়ন প্রত্যাশী সবাই গণসংযোগ করছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করবো। তবে আপনারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন এবং চৌধুরী পরিবার যেনো নৌকা প্রতিক পায় তার জন্য আওয়াজ তুলবেন। আগামী দিনে নৌকার মনোনয়ন পেলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD