• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বহুমুখী সামাজিক কার্যক্রম এবং সুবিশাল পাঠাগার আমাকে মুগ্ধ করেছে — এসএম আল হুসাইন সোহাগ বেগমগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙন পরিদর্শন করেন আলহাজ্ব আব্দুল গফুর এমপি বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস ও দালাল চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে চাই কালাম  নওগাঁয় আওয়ামীলীগ নেতার হামলায় নারীসহ আহত ৩ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম  

Muntu Rahman / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা আসছে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আবু সায়েম। তিনি ৫নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের ২-বারের চেয়ারম্যান আলহাজ্ব মরহুম আলাল উদ্দিনে’র সুযোগ্য সন্তান এবং তাহিরপুর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। নিজের প্রার্থিতা আগ্রহ প্রকাশ করে তিনি তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়ন বাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। তিনি বলেন,অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই।একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।

৫নং বাদাঘাট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে ৫নং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন আবু সায়েম। আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান তিনি। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন আবু সায়েম।

আবু সায়েম বলেন,আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ৫নং বাদাঘাট ইউনিয়নের মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

 

তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে  জয়যুক্ত হলে ৫নং বাদাঘাট ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।

তি‌নি জানান,৫নং বাদাঘাট ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার ৫নং বাদাঘাট ইউনিয়নের মুরব্বী,ভাই,বন্ধু,মা,বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD