• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

তাহিরপুরে হাজং শিশুদের নিয়ে সংলাপ অধিবেশন

Muntu Rahman / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে আদিবাসী হাজং শিশুদের নিয়ে সংলাপ অধিবেশন করেছে বেসরকারি সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিবার পরকিল্পনা হলরুমে ইরার ওয়াই মুভস প্রকল্প এ সংলাপের আয়োজন করে।

সংলাপে ছায়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।স্পিকারের দায়িত্ব পালন করেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর মাধুরী হাজং। সংলাপে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রীর ভূমিকায় ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুদ্দিন খান।
সংলাপ অধিবেশন চলাকালীন সময় ছায়া সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর ভূমিকায় দায়িত্ব পালনকারী মন্ত্রী মহোদয়গণকে বিভিন্ন রকম সম্পূরক প্রশ্ন করেন। ইরা ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমদ-এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আবুল কাশেম, শওকত হাসান সহ
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD