• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

জয়পুরহাটে মুক্তি রানী’র হত্যাকারী কাউসারের শাস্তির দাবিতে মানববন্ধন

Muntu Rahman / ৫২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

জয়পুরহাটে মুক্তি রানী’র হত্যাকারী কাউসারের শাস্তির দাবিতে মানববন্ধন

সম্পা মহন্ত, জয়পুরহাট প্রতিনিধি

নেত্রকোনার দশম শ্রেণীর ছাত্রী মুক্তি রাণী বর্মন কে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঘাতক কুলাঙ্গার হত্যাকারী কাউসার এর ফাঁসির দাবীতে আজ বেলা এগারোটার দিকে জয়পুরহাট জেলার জিরো পয়েন্ট পাচুর মোড়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এবং জয়পুরহাট মহিলা পরিষদ ও ছাত্র পরিষদ সহ সকল সনাতনীদের সহযোগিতায় আজকের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রভাষক গোবিন্দ কুমার বাঁশ ফোড় সভাপতি হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখা, সাধারণ সম্পাদক বীরেন চন্দ্র পাহান, সদর উপজেলা শাখার সভাপতি জীবন কুমার মহন্ত, সহ সভাপতি খোকন কুমার, সাধারণ সম্পাদক পিয়াস মহন্ত, মহিলা হিন্দু পরিষদের সংগ্রামী সভাপতি বন্দনা রাণী বাগচি, নির্বাহী সভাপতি লিপি রাণী, সাধারণ সম্পাদক মিনি সাহা, কার্যকরি সদস্য মলি সাহা, হিন্দু ছাত্র পরিষদের সভাপতি সম্পা মহন্ত, ছাত্রী বিষয়ক সম্পাদক রিংকি রাণী সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ। এসময় নেতারা বলেন এরকম ঘাতক নির্দিষ্ট কোন জাতি, ধর্ম, বর্ণের জন্য হুমকি নয়, এরকম বখাটে কুলাঙ্গার রা সমাজ তথা দেশের শত্রু। এদের কারণে আমাদের মা-বোনরা বাহিরে যেতে পারে না, বোনেরা স্কুল-কলেজে যেতে পারে না, তারা বিভিন্ন ভাবে উত্যাক্ত করে, ইভটিজিং করে এমনি হত্যা পর্যন্ত করে। এসব হত্যাকারী কে থামানোর একটাই পন্থা মৃত্যুদন্ড কার্যকর করা।সব শেষে জোড় দাবী জানিয়ে নেতারা বলেন এই হত্যাকারী কাউছার এর বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন করে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। নয়তোবা আবারো রাজ পথে প্রতিবাদের মিছিল নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD