• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

চারঘাটে বিএনপি কর্মীর ওপর হামলা

Muntu Rahman / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া

রাজশাহীর জেলা প্রতিনিধি

 

রাজশাহীর চারঘাটে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলায় বিরাজ আলী (৪৫) নামের বিএনপির এক সক্রিয় কর্মী গুরুতর জখম হয়েছেন । বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে । আহত বিরাজ আলী ওই এলাকার আমিরুদ্দিনের ছেলে এবং পেশায় একজন সার ও কীটনাশক ব্যবসায়ী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরাজ আলী আড়ানী বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন । রামচন্দ্রপুর বাজারের কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাঁর গতিরোধ করে এবং তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে । রিয়াজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক ।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তিনি আরও বলেন, “হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে । তবে এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD