• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

গাইবান্ধা পৌর শহরে ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানববন্ধনের উদ্বোধন

Montu Rahman / ৪৪২ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি,

‘প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌর শহরে ঘাঘট পাড়ে মুক্তমঞ্চ মানববন্ধনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিকভাবে এ মানববন্ধনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মুক্তমঞ্চ মানববন্ধনের উদ্বোধন শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD