• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বহুমুখী সামাজিক কার্যক্রম এবং সুবিশাল পাঠাগার আমাকে মুগ্ধ করেছে — এসএম আল হুসাইন সোহাগ বেগমগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙন পরিদর্শন করেন আলহাজ্ব আব্দুল গফুর এমপি বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ দৌলতপুর ইউনিয়ন কে মাদক সন্ত্রাস ও দালাল চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গড়তে চাই কালাম  নওগাঁয় আওয়ামীলীগ নেতার হামলায় নারীসহ আহত ৩ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Muntu Rahman / ১৩৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মু.অলি উল্যাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে কর্মসূচীটি পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

রবিবার বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বক্তব্যে জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের প্রাণের দাবি। এই দাবি উপেক্ষা করার সুযোগ নেই।” নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর। লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম এবং জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD