• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

কোটালীপাড়ায় ফলদ গাছের চারা বিতরণ

Muntu Rahman / ৪২৬ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কোটালীপাড়ায় ফলদ গাছের চারা বিতরণ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

“প্রধানমন্ত্রীর আহ্বান, ৩টি করে গাছ লাগান”
প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার কতৃক কোটালীপাড়ায় ৩ হাজার ৯ শত ফলদ চারা ও ১ হাজার ৩ শত পরিবারের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিনিধি মো.শহীদ উল্লা খন্দকার কৃষকদের হাতে এসব ফলদ বৃক্ষের চারা তুলে দেন।

তিনি বলেন, দেশের পরিবেশ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম সুন্দরবন রক্ষায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় তিনি নিজ হাতে ঝাউগাছ রোপণ করেছিলেন। তিঁনি রেসকোর্স ময়দানে নিজ হাতে নারিকেল গাছের চারা রোপণ করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশ রক্ষায় সকলকে কমপক্ষে ৩টি করে গাছ লাগাতে বলেছেন। আর তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহবানে সাড়া দিয়ে তাঁর নির্বাচনী এলাকায় গাছ লাগানোসহ পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছি।

অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি উপপ্রকল্প পরিচালক ভাসমান বেড ও মসলা গবেষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কৃষিবিদ আ.কাদের সরদার, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, সমর চাঁদ মৃধা, তুষার মধু, কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ আরো অনেকে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিনিধি মো.শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে জাতীয় মৎস্য সপ্তহ উপলক্ষে সিকির বাজার অভয় আশ্রমে মাছের পোনা ছাড়েন ও সেখানে তিনটি ফলদ গাছের চারা রোপন করেন এবং উপজেলা পরিষদ শাপলা হলরুমে মৎস্য চাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD