• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

কিশোরগঞ্জ-২ গণমিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

Muntu Rahman / ১৩১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওঃ শফিকুল ইসলাম মোড়লের পক্ষে ১০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কটিয়াদীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

বৃহস্পতিবার(২২জানুয়ারি) বিকেল ৪টায় কটিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে গণমিছিল ও সমাবেশটি শুরু করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ শফিকুল ইসলাম মোড়ল।

এছাড়াও গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অসংখ্য নেতা-কর্মীরা।

গণমিছিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে সমাবেশ হয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD