• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

Muntu Rahman / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

​আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

​মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আগামী ২৭ জুনের ময়মনসিংহ মহাসমাবেশকে সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে যোগদানের উদাত্ত আহ্বান জানান।

তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জনদুর্ভোগ নিরসনে এই মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​লিফলেট বিতরণ ও মিছিলে কটিয়াদী উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন,​অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,আমীর,কটিয়াদী উপজেলা জামায়াত,​অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক আমীর,কটিয়াদী উপজেলা,
​সাইদুল হক (বিএসসি) নায়েবে আমীর, কটিয়াদী উপজেলা,​মাওলানা মাহমুদুল হাসান,সেক্রেটারি, কটিয়াদী উপজেলা,
​মাওলানা শফিকুল ইসলাম মোড়ল – সাবেক ভাইস চেয়ারম্যান,কটিয়াদী উপজেলা পরিষদ,​মাওলানা আ: আওয়াল বায়তুলমাল সেক্রেটারি,কটিয়াদী উপজেলা,জামাল উদ্দিন মাস্টার,অফিস সেক্রেটারি,কটিয়াদী উপজেলা,​আনিসুজ্জামান রুবেল মাস্টার,আমীর, কটিয়াদী পৌর জামায়াত,​আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় ও পৌর শাখার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।

এসময় ​নেতৃবৃন্দরা কটিয়াদী বাজারের ব্যবসায়ী,পথচারী এবং সাধারণ মানুষের হাতে আগামী ২৭ জুনের মহাসমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD