• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ নীলফামারী জলঢাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা নিগৃহীত, যুবকের ১ বছরের জেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানাcf সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার

সীতাকুণ্ডে সাব-রেজিস্টারের বিরুদ্ধে দলিল লেখক সমিতির মানববন্ধন 

Muntu Rahman / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সীতাকুণ্ডে সাব-রেজিস্টারের বিরুদ্ধে দলিল লেখক সমিতির মানববন্ধন

সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা সাব -রেজিস্ট্রার রায়হান হাবিবকে অপসারণে দুই দিনের সময় বেধে দিয়েছে উপজেলায় কর্মরত দলিল লেখকগণ। অন্যথায় তারা অনির্দিষ্টকালের কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
২১ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় চট্টগ্রামের  সীতাকুণ্ড উপজেলা  সাব-রেজিস্ট্রার অফিসের সামনে সীতাকুণ্ড উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সীতাকুন্ডের সাব -রেজিস্ট্রার রায়হান হাবিবকে অপসারণে দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম(কামাল)বলেন, বর্তমান সাব রেজিস্টার  রায়হান হাবিবের সীমাহীন ঘুষের চাহিদা মেটাতে ব্যর্থ সেবাগ্রহীতারা। ঘুষের যাঁতাকলে পড়ে ইতিমধ্যে সীতাকুণ্ডে দলিল সম্পাদনের হারও প্রায় ৫০ ভাগ কমে গিয়েছে।সভাপতি মোঃ রফিক উদ্দিন আহাম্মদ বলেন, গত পঞ্চাশ বছরের ইতিহাসে সীতাকুণ্ডে এমন ঘুষখোর সাব-রেজিস্ট্রার দেখিনি। ঘুষ ছাড়া একটি দলিলও সম্পাদন করেন না তিনি। এরপর আবার দলিল লেখকগণ কে হেনস্থা করেন। আমরা আগামী দুই দিনের মধ্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই। অন্যথায় সীতাকুণ্ডের সকল দলিল লেখকগণ অনির্দিষ্টকালের কলম বিরতি পালন করবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড দলিল লেখক সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম,  যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাহেদ, দপ্তর সম্পাদক জাহেদ হোসেন,মোঃ বেলাল হোসেন, মোঃ জাকির হোসেন,প্রবীণ দলিল লেখক ফনি ভূষণ চৌধুরী, মাসুদ পারভেজ চৌধুরী,মোঃ দেলোয়ার হোসেন, নাজমুল হাসান প্রমুখ।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD