• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ নীলফামারী জলঢাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা নিগৃহীত, যুবকের ১ বছরের জেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানাcf সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ৩১১ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Zakir Hossain Mithun / ৫৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ৩১১ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় পলাতক আসামীদের বিরুদ্ধে সফলভাবে সুনামের সহিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, গতকাল বুধবার ০৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ দিবাগত-রাত ১০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া স্কুল মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। ওই সময় যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ৩১১ বোতল, (খ) মোবাইল- ০১টি, (গ) সীমকার্ড- ০২টি, (ঘ) ইজিবাইক-০১টি, (ঙ) কার্টুন বক্স- ০১টি উদ্ধার করতে সক্ষম হন।

অভিযান চলাকালীন সময়ে গ্রেফতারকৃত আসামী হলো- ১। শ্রী শুভম কুমার দাস @ শুভ (২০), পিতা- শ্রী বিশ্বজিৎ কুমার দাস, ২। পাপন দাস (১৯), পিতা- মৃত আনন্দ দাস, উভয়ের সাং- সুলতানাবাদ, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, যাত্রীবেশে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার হতে ০২ জন লোক (ড্রাইভারসহ) ইজিবাইকে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন ০২ নং নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মোড়ের দিকে যাচ্ছে।

সংবাদটি পাওয়া মাত্রই র‍্যাবের টিম উক্ত ঘটনাস্থলে জনৈক মোঃ মাতুল (৬০), পিতা-মৃত কাছিম উদ্দিন এর সেমিপাকা দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ০১টি ইজিবাইক চেকপোষ্টের সামনে আসলে সেটি থামানোর সংকেত দেওয়া মাত্রই ইজিবাইক থামিয়ে ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে ঘটনাস্থলেই আটক করে।

আটককৃত আসামীরা জানায় যে, উক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল অজ্ঞাত নামা স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশ-পাশের মাদক ব্যবসায়ীদের নিকট উদ্দেশ্যে অবস্থান করছিল। সে ইতিপূর্বে আরো কয়েকবার বিভিন্ন পন্থায় গোপনে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছিল মর্মে স্বীকার করে জবানবন্দি প্রদান করেন । এ ঘটনায় আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ৩১১ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-09/02/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD