• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ যশোর রায় পাড়ায় ধানের শীষ প্রতীকের অফিস উদ্বোধন র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর নিকট ৮০ লাখ টাকা ডাকাতির জড়িত থাকার অভিযোগ বেল্লাল খান তুহিন নামে গ্রেফতার ১ আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন নিয়ে মাঠ চষবেন কামরুজ্জামান কামরুল খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন লতাচাপলী মহিলা দলের কর্মী সভায়- এবিএম মোশাররফ হোসেন।। কিশোরগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল,ব্যাহত হচ্ছে পাঠদান নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনীর আভিযানিক দল অভিযান চালিয়ে কোটি টাকা অবৈধ নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার তিন জন গ্রেফতার গণভোটে জনসম্পৃক্ততা জোরদারে জামালগঞ্জের দুই ইউনিয়নে অবহিতকরণ সভা

সামাজিক সুরক্ষার ভাতা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান এমপি তুহিন মহোদয়ের।।

Zakir Hossain Mithun / ৩১৮ Time View
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সামাজিক সুরক্ষার ভাতা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান এমপি তুহিন মহোদয়ের।।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ১১ নভেম্বর ২০২৩, বিকেল ৩ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় রায়পাশা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাহাঙ্গীরপুর ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়।।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ জুয়েল,ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনোয়ারা জুয়েল, ভাইস চেয়ারম্যান জনাব সারোয়ার হাসান জিটু,বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জমির উদ্দিন, ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাসলিমা আক্তার শিউলি, ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঞা, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মাহমুদুল হাসান হুমায়ূন মাস্টার, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল ওয়ানিছ,উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন বাবুল, হারুন অর রশিদ মিন্টু,নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বাচ্চু,নান্দাইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শাহীনুর রহমান শাহীন, মাওলানা একেএম মোশাররফ হোসেন, ইউপি সদস্যগণ সহ জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের একাংশ।

জনাব মাহফুজুল ইসলাম মিলন মাস্টার ও জনাব আব্দুর রাজ্জাক রাজীবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি বৃন্দ ছাড়াও ভাতাভোগীদের পক্ষ থেকে বয়স্ক ভাতা প্রাপ্ত জনাব আব্দুস সাত্তার ও বিধবা ভাতা প্রাপ্ত রাহিমা আক্তার মতামত প্রকাশ করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।।

সভাপতির প্রারম্ভিক বক্তব্যে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দীন মন্ডল জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন জাহাঙ্গীরপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল ২৫৯৫ জন, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ৩০০ জন, বয়স্ক ভাতা ১৯০২ জন, বিধবা ভাতা ৭৮৫ জন, প্রতিবন্ধী ভাতা ৮৫১ জন, মাতৃত্ব ভাতা ১৯৩ জন, টিসিবি কার্ডধারী ১৭৯১ জন সুবিধাভোগী রয়েছেন।।

প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন -” বিএনপি ক্ষমতায় এলে এ ধরনের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, তাই সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীর ভাতা চলমান রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। ”

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD