• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিক্ষা নিতে প্রস্তুত খাস মথুরাপুর পরিক্ষা কেন্দ্র

Muntu Rahman / ২৭০ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া

আগামী ১৫ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে শুরু হচ্ছে এস এস সি পরিক্ষা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় এবার, এস এস সি,দাখিল ও ভকেশনাল মিলে মোট ১১ টি পরিক্ষা কেন্দ্রে ৬,১৬২ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংগ্রহন করবে।

নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা নিতে প্রস্তুত করা হয়েছে দৌলতপুর উপজেলার পরিক্ষা কেন্দ্র গুলো।

নকল মুক্ত শাম্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঐতিহ্যবাহী পরিক্ষা কেন্দ্রের সুনাম ধরে রাখতে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এহতেশাম বুলবুল সুমন বলেন, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় এই উপজেলা সব থেকে প্রাচীন ও সুনামধন্য একটি প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে আমি ও কেন্দ্র সচিব একযোগে কাজ করছি। কেন্দ্রের বাহিরের পরিবেশ ঠিক রাখতে আমরা বাউন্ডারি ওয়াল থাকা সত্ত্বেও আলাদাভাবে টিনের বেড়া দিয়েছি, যাতে পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে। এছাড়াও রুমের ভিতরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করেছি।আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পূর্ণ করতে পারবো।

এ বিষয় ডি জিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল ইসলাম বলেন, উপজেলার প্রতিটা পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিক্ষা অনুষ্ঠিত হবে। তবে মথুরাপুর কেন্দ্রের কেন্দ্র সচিব মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সভাপতি যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে যে এসব শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করবে তারা আমাদের আগামী দিনে দেশ গড়তে সহায়তা করবে।

এ বিষয়ে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুর রশিদ বলেন, শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিক্ষা নিতে সকল প্রস্তুতি শেষ হয়েছে আগামীকাল পরিক্ষা। আমি উপজেলার সকল পরিক্ষার্থীর মঙ্গল কামনা করছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল ইসলাম বললেন, দৌলতপুর উপজেলার ১১ টি পরিক্ষা কেন্দ্রে সারাদেশের ন্যায় একযোগে এস এস সি পরিক্ষা শুরু হবে আগামীকাল। ১১ টি পরিক্ষা কেন্দ্রে ৬,১৬২ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংগ্রহন করবে। শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিক্ষা নিতে সকল প্রস্তুতি শেষ হয়েছে। এ সময় মথুরাপুর কেন্দ্রের কেন্দ্র সচিবকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD