• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দলনেতা’সহ ০৪ সদস্যকে গ্রেফতার

Zakir Hossain Mithun / ৬৪৫ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দলনেতা’সহ ০৪ সদস্যকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ’সহ অপহরণ, মাদক কারবারি’ অস্ত্রধারী’সহ ছিনতাইকারী অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‍্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক চৌকস দল অদ্য ০৪ ডিসেম্বর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ০২-টা ১০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তিপুর গ্রামের (উত্তর পাড়া) কাদির প্রফেসরের জমি লিজকারী ধূত আসামী মোঃ সুজন আলী, পিতা- মৃত হুমায়ুন কবির এর মুরগীর খামারের টিনের ছাপড়া ঘরের ভিতরে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেত্রীত্বে সফল ভাবে পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) কোপ দা- ০১টি, (খ) চাকু- ০১টি, (গ) মোটর সাইকেল- ০১টি, (ঘ) মোবাইল ফোন- ০৬টি উদ্ধার মূলে জব্দ করা হয়। এ সময় ছিনতাই দলের দলনেতা-সহ ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ সুজন আলী (২৭) (দলনেতা), পিতা- মৃত হুমায়ুন কবির, মাতা- মোসাঃ সায়রা বেগম, সাং- কমলাকান্তিপুর, (কারোইপাড়া), ২। মোঃ সেলিম রেজা (৪০), পিতা- মৃত নাসিম উদ্দিন, মাতা- মৃত রেহেনা বেগম, স্থায়ী ঠিকানা সাং- কল্যাণপুর ০১-নং ওয়ার্ড, এপি সাং- শাহীবাগ বালুগ্রাম, ৩। আব্দুল জলিল (৪০), পিতা- মতৃ নজরুল ইসলাম খোকা, মাতা- মৃত জুলেখা বেগম, সাং- শংকরবাটি মোল্লাপাড়া, ৪। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মোঃ তাজমুল হক, মাতা- মাসাঃ কোসবানু, সাং- কাড়াইপাড়া, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ দের গ্রেফতার করা হয়।

উল্লখ্য যে, বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়, চুরি, ছিনতাই, চাঁদাবাজি-সহ বিভিন্ন ধরনের অপরাধের প্রবনতা দিন-দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে র‍্যাবের একটি গোয়ন্দা দল বর্নিত এলাকা হতে ছিনতাই এর প্রস্তুতিকালে ছিনতাই দলের দলনেতা’সহ ০৪ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (০৪ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ছিনতাই এর প্রস্তুতিকালে দলনেতা'সহ ০৪ সদস্যকে গ্রেফতার

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

RUHUL AMIN, DHAKA- 04/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD