• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

র‍্যাবের বিশেষ অভিযানে রাজশাহীর দামকুড়ায় ৩৯ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখ সকাল- ১০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবন নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময় ৩৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামী মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা- মোঃ রুস্তম আলী, সাং- জোতরাবনপুর, থানা- দামকুড়া, রাজশাহী মহানগরীকে গ্রেফতার করতে সক্ষম হন।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা- মোঃ রুস্তম আলী তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই ঘটনাস্থল মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৫০) এর বসতবাড়ীর চতুর্দিক ঘেরাওকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ০১ জন ব্যক্তিকে তার বসতবাড়ী হতে আটক করা হয়। ওই সময় অপর ০১ জন ব্যক্তি কৌশলে বাড়ীর পিছন দিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে র‍্যাবের টিম তার বসতবাড়ী তল্লাশী করে উক্ত গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং পলাতক ২ নং আসামী তার ছেলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে ক্রয় করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় দেশের প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর দামকুড়া হতে ৩৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 30/04/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD