• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Muntu Rahman / ৯৮৩ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি –

সুনামগঞ্জের মধ্যনগরে মরহুম আব্দুল লতিফ তালুকদারের স্মরণে মরহুম আব্দুল লতিফ তালুকদার মেমোরিয়াল টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ সিজন-১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার(২৬ জানুয়ারি)সকাল সাড়ে ১১টার দিকে মধ্যনগর ক্রিকেট পরিবারের আয়োজনে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মরহুম আব্দুল লতিফ তালুকদারের জ্যেষ্ঠপুত্র আব্দুল কাইয়ুম মজনুর সভাপতিত্বে এবং মরহুম আব্দুল লতিফ তালুকদারের কনিষ্ঠপুত্র মিজানুর রহমান মিনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সজিব রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মো.আলমগীর হোসেন,বিএনপি নেতা মমিনুল হক বেনু,মোশারফ হোসেন আশিক,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল,সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল,যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়া,মধ্যনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিপ্লব তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক মো.আবে হায়াৎ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর,যুগ্ম-আহবায়ক শহিদুর রহমান শিপলু,শাকিল হাসান,উপজেলা ছাত্রদলের সদস্য মো.আরিফ মিয়া,মধ্যনগর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো.শফিক খান প্রমুখ।

টুর্নামেন্টে ১৬ টি দল পর্যায়ক্রমে অংশ নেবে।উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কলমাকান্দা উপজেলা বনাম ধর্মপাশা উপজেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD