• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

Muntu Rahman / ৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আমির হোসেন (৪০) দীর্ঘ ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে মসজিদে দেখা যায়নি। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষের সামনে যান। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।
পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখা যায়, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে অবহিত করেন।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমামের ব্যবহৃত কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে পারিবারিক বিষয় উল্লেখ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
স্থানীয়দের মতে, আমির হোসেন একজন নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন ধরে মসজিদে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।
এদিকে মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। স্ট্যাটাসে জীবনের কষ্ট ও দুঃখ নিয়ে একটি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করা হয়েছিল বলে জানা গেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD