• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

মধ্যনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

Montu Rahman / ২৯৬ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির মধ্যনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস রায়কে সভাপতি, বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিমুল এহসানকে সাধারণ সম্পাদক ও খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের পৌর বিপনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে জেলা শাখার সভাপতি মোহাম্মদ হারুন রশিদ ও সাধারণ সম্পাদক প্রণব দাসের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব দাস জানান,সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির অনুমোদন দেওয়া হয়েছে।আশা করি এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সহকারী শিক্ষকদের কল্যাণে এ কমিটির নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD