• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

মধ্যনগরে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি ও মতবিনিময় সভা

Muntu Rahman / ৩৪৮ Time View
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মধ্যনগরে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ২০২৩-২৪ অর্থ বছরের হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলার বিভিন্ন হাওর রক্ষার ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত,সংস্কার, পুনঃ সংস্থার,স্কীমপ্রণয়ন,বাস্তবায়ন ও পিআইসি গঠনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী উপজেলার মধ্যনগর সদর,চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের৷ প্রকৃত কৃষকদের নিয়ে পিআইসি গঠন করার লক্ষ্যে নিজ নিজ ইউনিয়ন পরিষদের হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত কাবিটা বাস্তবায়ন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবোর)মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে দোয়ারাবাজার পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তা মো: নুরে আলমের পরিচালনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার,বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ,মধ্যনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী,কাবিটা কমিটির সদস্য এম এ মান্নান, আতিক ফারুকী সহ ইউপি সদস্য ও স্থানীয় কৃষকগণ।

কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হবে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD