• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

মণিরামপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে দখলমুক্ত হলো শ্রীনদী

Muntu Rahman / ৪২৩ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

মণিরামপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে দখলমুক্ত হলো শ্রীনদী

এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: অবশেষে যশোরের মণিরামপুরে সহকারি কমিশনার(ভূমি) আলী হাসানের হস্তক্ষেপে দখলদার মুক্ত হলো মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাংগা ইউনিয়নের বুকচিরে বয়ে যাওয়া শ্রীনদী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে একালাবাসীর প্রশংসায় পঞ্চমুখ মণিরামপুরের এসিল্যান্ড।

উল্লেখ্য অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় বিলুপ্তির পথে শ্রীনদীটি দীর্ঘকাল যাবত পাশ দিয়ে অবস্থিত জনসাধারণ বিভিন্নভাবে দখল করে আছে। কিছুটা অংশ জলাশয় থাকায় স্থানীয় দরিদ্র এলাকাবাসী যে যার মত মাছ ধরে থাকে। হঠাৎ স্থানীয় শ্যামনগর গ্রামের মৃত নুর আলী গাইনের ছেলে মোঃ শওকত গাইন ও বিপ্রকোনা গ্রামের মৃত রহিম বক্স মোল্লার ছেলে মো: নিছার আলী সহ স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রিমহল শ্রীনদীর উন্মুক্ত জলাশয় জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছিল।
এ ব্যাপারে উক্ত সরকারি ও রাষ্ট্রীয় সম্পদ শ্রীনদীর উন্মুক্ত জলাশয় যাতে জোর দখল পূর্বক মুষ্টিমেয় কিছু লোকের আওতায় না থাকে তার জন্য জোর দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার(ভূমি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় সাংবাদিক আতাউর রহমান।
মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান বিষয়টি আমলে নিয়ে অভিযোগকারী ও দখলদারদের নোটিশ প্রদান করেন। গতকাল (বুধবার) নোটিশের আলোকে দু’পক্ষ ভূমি অফিসে আসলে তাদের নিয়ে সালিশি করে পরবর্তীতে ঐ নদীতে কোন দখলদার আর দখলদারিত্ব করতে পারবেননা বলে জানিয়েদেন সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান।

এ ব্যাপারে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান জানান,সরকারি নদী কেউ দখল করে তাদের স্বার্থ হাছিল করবে এটা মেনে নেওয়া যায় না।আমি ম্যাপ দেখিয়ে শ্রী নদী দকলমুক্ত রাখতে সবাইকে অবহিত করেছি। এরপর যদি দখলদারিত্বের প্রভাব বিস্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে মণিরামপুর উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD